Soumitrisha-Dev: ‘আমি দেবদার বোনের মতো.. তবে নিজের যোগ্যতায় কাজ পেয়েছি’, অকপট সৌমিতৃষা
Soumitrisha Kundu-Dev: ব্যক্তিগত সম্পর্কের জোরে নয়, যোগ্যতা থাকলে তবেই ইন্ডাস্ট্রিতে পরপর কাজ পাওয়া যায়। সাফ জানালেন সৌমিতৃষা। দেবের নায়িকা হতে কোমর বেঁধে প্রস্তুত মিঠাইরানি। দেবের নায়িকা হচ্ছেন ‘মিঠাই’ সৌমিতৃষা। এই খবর প্রকাশ্যে আসবার পর থেকেই চর্চা সবমহলে! সৌমিতৃষার ভক্তরা একদিকে উচ্ছ্বাসে ভাসছেন, অন্যদিকে নিন্দকদের মুখ চুন। অনেকেই নোংরা ভাষায় আক্রমণ করেছেন অভিনেত্রীকে। কটাক্ষের জবাব আগেই দিয়েছিলেন সৌমিতৃষা। এবার দেবের সঙ্গে সম্পর্কের সমীকরণ স্পষ্ট করেন মিঠাইরানি। দেবকে তেল দিয়ে নাকি হিরোইন হওয়ার সুযোগ পেয়েছেন। ‘ভালো সম্পর্ক’-এর জেরেই কি এল সুযোগ?
(ছবি-ইনস্টাগ্রাম)দেবের সঙ্গে সম্পর্ক নিয়ে নিউজ ১৮ বাংলাকে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ, সম্পর্ক তো ভীষণই ভাল। আমাকে স্নেহ করেন। কিন্তু দিনের শেষে ব্যবসাটাই বড় কথা।… আমি দেবদার বোনের মতো, সেই ভাবনা থেকে আমাকে ছবিতে নিয়ে তারপর কাজ খারাপ হবে, সেটা তো কেউই চাইবে না’। (ছবি-ফেসবুক)সৌমিতৃষা স্পষ্ট করেন, একটার পর একটা কাজ পাওয়া শুধু সম্পর্কের জোরে হয় না। এর জন্য যোগ্যতা লাগে। তবে তাঁকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় এতো চর্চা হচ্ছে দেখে ভালো লাগে তাঁর। কারণ কেউ জনপ্রিয় হলে তবেই তো তাঁকে ঘিরে আলোচনা হবে, বিশ্বাস মিঠাইরানির। ভারতলক্ষ্মী’ স্টুডিয়ো-র পর সৌমিতৃষার নতুন ঠিকানা ‘বেঙ্গল টকিজ’-এর অফিস! মিঠাইয়ের শ্যুটিং শেষ হওয়ার পর কোমর বেঁধে 'প্রধান'-এর প্রস্তুতিতে নেমে পড়েছেন সৌমিতৃষা। দেব-সৌমিতৃষার প্রধান পরিচালনার দায়িত্বে থাকছেন অভিজিৎ সেন।অগস্ট মাসে শুরু হচ্ছে ‘প্রধান’-এর শ্যুটিং। ছবিতে দেখা মিলবে ‘টনিক’ জুটি দেব ও পরাণ বন্দ্যোপাধ্যায়ের। পরিচালকের কথায়, আদ্যপান্ত ফ্যামিলি ড্রামা এই ছবি।
দেব-সৌমিতৃষা জুটির রসায়ন কতটা দাগ কাটবে সেটাই এখন দেখার। সব ঠিক থাকলে ক্রিসমাসে মুক্তি পাবে ‘প্রধান’।
Comments
Post a Comment