আমি কোনদিন তোমার মা হতে পারব না’, সৎ ছেলেকে নিয়ে আবেগপ্রবণ ‘রান্নাঘর’ খ্যাত সুদীপা
সুদীপা চট্টোপাধ্যায়ের স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়ের প্রথম পক্ষের ছেলে হল আকাশ চট্টোপাধ্যায়। পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের প্রায় ১৩ বছর পর সম্পর্ক হয় সুদীপা চট্টোপাধ্যায়ের সঙ্গে। তখন প্রথম স্ত্রীর ছেলে আকাশ অনেকটাই ছোট। বোর্ডিং স্কুলেই পড়ত সে। সেই সময় তার মা ছাড়া বাবার জীবনে দ্বিতীয় নারীকে মেনে নিতে পারেনি আকাশ। এমনকি প্রথমদিকে সুদীপা চট্টোপাধ্যায়ের সঙ্গে আকাশের তেমন সম্পর্ক ছিল না। যদিও সেই সব এখন অতীত। আকাশ এখন অনেকটাই বড়। আর সুদীপা চট্টোপাধ্যায়ের সাথে তার ভালো বন্ডিং।
সৎ ছেলে আকাশের জন্মদিনে ফেসবুকে লম্বা পোস্ট করে অতীতের দিনের কথা ফিরে গেলেন রান্নাঘরের সঞ্চালিকা। ৯ ই জুন ছিল আকাশের জন্মদিন। এদিন আকাশের সাথে পুরনো ছবি শেয়ার করে সুদীপা লম্বা পোস্ট করে শুভেচ্ছা জানায়।
সুদীপা লেখেন, “যখন আমি এই ছোট ছেলেটির সাথে দেখা করেছিলাম তখন ও স্কুলে পড়ে। যেহেতু নিয়তি আমাদের একত্রিত করেছে তাই আমরা বন্ধু হয়েছি, কখনও কখনও বড় সমালোচক, কিন্তু বেশিরভাগ সময়, আমরা একে অন্যের সাপোর্ট সিস্টেম। যদি তুমি পড়ে যাও- আমি তোমার পাশে দাঁড়াবো। যদি আমি পড়ে যাই- আমি জানি তুমি আমার পাশে এসে দাঁড়াবে। শর্তহীন ভালোবাসা, আমরা আমাদের সম্পর্কের নাম দিতে চাই না”।
অভিনেত্রী সঞ্চালিকা আরও লেখেন, “আমি কোনদিন তোমার মা হতে পারব না। আমি শুধু তোমার “এই জো” হতে পারি। শুভ জন্মদিন হ্যান্ডসাম”।আনন্দ বাজার অনলাইনকে সুদীপা জানিয়েছেন, “আকাশ যে আমার মনে কতটা জুড়ে তা বোঝাতে পারব না। সুন্দর সমতা বজায় রেখেছে নিজের মা আর আমার সঙ্গে। আকাশের মায়ের সঙ্গেও আমার এখন ভাল সম্পর্ক। কোভিডে ওর মা যখন গত হন তখন আমি গিয়েছিলাম। ওর সঙ্গে ছিলাম।
গতকাল সকাল থেকে ছেলের জন্য পঞ্চব্যাঞ্জন রাঁধতে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। আকাশের জন্য বড় পার্টির আয়োজন করেছেন সুদীপা চট্টোপাধ্যায়। অভিনেত্রীর পোস্টের মধ্যে দিয়ে আকাশকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সাধারণ মানুষও।
When I met this young boy- he was studying at school.. since destiny has brought us together- we have become...
Posted by Sudipa Chatterjee on Thursday, 8 June 2023
When I met this young boy- he was studying at school.. since destiny has brought us together- we have become...
Posted by Sudipa Chatterjee on Thursday, 8 June 2023
Comments
Post a Comment